নজর২৪ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তী অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা সারাহ বেগম কবরী মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ।
রাত পৌনে ১টার দিকে তিনি বলেন, কবরী লাইফ সাপোর্টে ছিলেন। কিছুক্ষণ আগে তাকে মৃত ঘোষণা হয়েছে।
৭১ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়।
গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে তিনি হাসপাতালে ছিলেন।
