নজর২৪, গাজীপুর- ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৬ এপ্রিল) তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের জন্য রিমান্ড চেয়ে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।
