মুফতি শাখাওয়াতসহ হেফাজতের ৩ নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর দুই আসামি হলেন মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা মঞ্জুরুল ইসলাম।

 

বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক মোর্শেদ আল মামুন ভূঁইয়া তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে আটক করে। পরে তাদের ২০১৩ সালের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *