মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হাতীবান্ধার বড়খাতা দোয়ানি মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাকালীন সময় এ মাদক ও মোটরসাইকেল জব্দ করা হয়।
জানা গেছে, আজ সন্ধ্যার পরে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি মাসুম খানের নেতৃত্বে বড়খাতা দোয়ানি মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেলকে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলে রাখা ১টি ব্যাগ থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ইফতারের সময় যখন সব গাড়ি চলে যাচ্ছিল তখন বাজাজ প্লাটিনা ১০০ সিসি গাড়িটা আমাদের দেখে ঘুড়িয়ে যায়।
আমাদের সন্দেহ হলে আমরা মোটর সাইকেল টাকে ধাওয়া করি। পরে তারা রাস্তায় মোটর সাইকেল টাকে রেখে ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এসময়, আমরা মোটর সাইকেল ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হই।
