Home দেশের খবর শাহজাদপুরে ১ ট্রাক নষ্ট পনির জব্দ, ২ লাখ টাকা জরিমানা

শাহজাদপুরে ১ ট্রাক নষ্ট পনির জব্দ, ২ লাখ টাকা জরিমানা

0
101

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের ট্রাক যোগে স্থানান্তরের সময় ডেইরি বাংলা ফুডসের দুর্গন্ধযুক্ত ৩ টন নষ্ট পনির জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পনির গুলো ধ্বংস করে শাহজাদপুর থানা পুলিশ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

জানা যায়, পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন ডক্টর রকিবুল ইসলাম এর বাড়িতে দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে নষ্ট পনির গুলো রাখা ছিল। সোমবার ১২ এপ্রিল রাত ৯টায় নষ্ট প্রায় ৩ টন পনির একটি ট্রাক যোগে পাচারের সময় দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করে।

 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার এসআই এসলাম আলী ও এএসআই সৈকত সেখানে উপস্থিত হয়। তারপর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সামসুজ্জোহা ও সহকারী কমিশনার (ভুমি) মো: মাসুদ হোসেন ঘটনাস্থলে যান।

 

সহকারী কমিশনার (ভুমি) মো: মাসুদ হোসেন জানান, আটককৃত দুর্গন্ধযুক্ত পনির শাহজাদপুর পৌরসভার খাদ্য পরিদর্শকের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেগুলো খাবার অনুপোযোগী। এমতাবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডেইরি বাংলা ফুডস কে ভোক্তা অধিকার আইনে এ ডেইরি বাংলা ফুডস লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং পনির গুলো আমি উপস্থিত থেকে ধ্বংস করিয়েছি।

 

এলাকাবাসী জানান, ডেইরি বাংলা ফুডসের কারখানা পাবনা জেলার বেড়ার থানার সরিসা গ্রামে অবস্থিত। তারা নিয়মিত তাদের উৎপাদিত পনির মেয়াদ শেষ ও নষ্ট হয়ে গেলে কোল্ড ষ্টোরেজের মাধ্যমে সংরক্ষণ করে। পরে সুযোগ বুঝে সেগুলো রাতের আবার কারখানায় নিয়ে নতুন প্যাকেটে ভরে বাজারজাত করতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here