বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব ইদ্রিস মিয়া আর নেই

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের বিশিষ্ট শিল্পপতি দানবীর ও শিক্ষানুরাগী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১২ এপ্রিল) রাত আনামানিক সোয়া নয়টায় ঢাকার আনোয়ারা মেডিকেল হাসপাতালে কিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

আলহাজ্ব ইদ্রিস মিয়া দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর রানী এলিযাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন।

 

আলহাজ্ব ইদ্রিস মিয়া শেরপুরের তার কোম্পানীর প্রধান কার্যালয়সহ বিভিন্ন অফিস পরিদর্শন শেষে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে ৯ এপ্রিল তিনি ঢাকায় চলে যান। পরিস্থিতির অবনতি হলে তাকে সোমবার ১২ এপ্রিল সকালে ঢাকা ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান, দুই স্ত্রী, আট মেয়েসহ অনেক গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে যান।

 

আলহাজ্ব ইদ্রিস মিয়ার একমাত্র ছেলে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীসহ শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে আলহাজ্ব ইদ্রিস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডাভোকেট চন্দন কুমার পাল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

 

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

রাতেই তার লাশ ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার তার নামাজে জানাযা শেষে তাকে তার বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *