শাহজাদপুরে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ছাড়ের ঘোষণা রবিন ষ্টোরের

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশেষ মূল্য ছাড় দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর দ্বারিয়াপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও মের্সাস রবিন ষ্টোরের স্বত্বাধিকারী মো: রবিন আকন্দ।

 

ছাড়কৃত মূল্যে বিক্রি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইএনও) শাহ মোঃ শামসুজ্জোহা, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বণিক সমিতির সহ-সভাপতি গোলাম কিবরিয়া তারা ও উপজেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিনুল হক মোমিন প্রমূখ।

 

করোনা পরিস্থিতির মধ্যে মোঃ রবিন আকন্দ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শাহজাদপুরবাসী।

 

প্রতিষ্ঠানটির মালিক মোঃ রবিন আকন্দ বলেন, পবিত্র মাহে রমজান ও করোনা পরিস্থিতির অনুযায়ী আটা, চিনি, চাল ও তেলসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যগুলোর বিশেষ মূল্য ছাড় দিয়ে বিক্রয় করা হবে।

 

তিনি আরো জানান, দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে মধ্য ও নিম্নবিত্ব শ্রেণীর মানুষের নাভিশ্বাস উঠেগেছে। তাই পবিত্র মাহে রমজানে মাসজুড়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম থাকবে। আশা করি সাধারণ মানুষ বাজারের চেয়ে অনেক কম মূল্যে আমার দোকান থেকে পন্য ক্রয় করতে পারবে।

 

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সামসুজ্জোহা জানান, রবিন স্টোরের উদ্দোগ অবশ্যই প্রসংশার দাবিদার। আশা করি তার এরকম জনমূখী উদ্দোগ দেখে অনেক ব্যবসায়ী রমজান উপলক্ষে কম মূল্যে পন্য সরবরাহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *