Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নারীসহ নিহত ২

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নারীসহ নিহত ২

0
82

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও টেকনাফের হ্নীলায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, রোববার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামে এক যুবকের গুলিতে সেলিনা আক্তার নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে।

 

এদিকে টেকনাফের হ্নীলায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসাবে পরিচিত এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে চিহ্নিত দূর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার আব্দুর রহিমের ছেলে ইমাম হোসেন (১৮)।

 

নিহত ইমামের বড় ভাই সাদ্দাম হোছন জানান, ইমাম হোসেন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে স্থানীয় আবুল হোছনের ছেলে ডাকাত ও ইয়াবা কারবারী আব্দুল খালেক প্রকাশ ডাকাত খালেকের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টেনে-হিছড়ে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরধরে চিহ্নিত দূবৃর্ত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় জাফরের ঝিরি নামক পাহাড়ী এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। দূর্বৃত্তদের আটকে অভিযান চলছে।

 

নিহত যুবক একটি আইন শৃংখলা বাহিনীর সোর্স হিসাবে এলাকায় পরিচিত বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here