Home দেশের খবর ঢাকা হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেপ্তার

হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেপ্তার

0
143

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মতুর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অভিযোগে গত শনিবার রাতে তাকে মতুর্জাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, মতুর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল।

 

এছাড়া গত ২৮শে মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করে বলে পুলিশ নিশ্চিত হয়। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১০টার দিকে ওসির নেতৃত্বে একদল পুলিশ উপজেলার থাকা এলাকা থেকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here