মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা৷ এরা হলো সিদ্দিক আলি (২২) ও কাবিল মিয়া (২২)৷
শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর কালাকুমা গ্রাম থেকে তাদের আটক স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা৷
রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, গত পাঁচ দিন আগে ভারতের ধুবরী জেলার মাইনকারচর থানার ডাকাইরা গ্রামের তারা মিয়ার ছেলে সিদ্দিক আলি ও একই এলাকার সালাম মিয়ার ছেলে কাবিল এ দুইজন মিলে অবৈধভাবে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে৷
পরে তারা নালিতাবাড়ী শহরের জনৈক ব্যক্তির বাসায় তিন দিন থাকার পর শুক্রবার (৯ এপ্রিল) কালাকুমা গ্রামের নুর ইসলামের বাড়ী যায়৷ রাতে থাকার পর শনিবার দুপুরে বাড়ীর বাহিরে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিলো এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিচয় জানতে চান৷
যুবকদ্বয় নিজেদের পরিচয় দিলে স্থানীয়রা আটক করে৷ রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সংবাদ দিলে বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুকের নেতৃত্বে তাদের আটক করা হয়৷ রবিবার (১১ এপ্রিল) তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তরের কথা রয়েছে৷
রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ফেরত দিতে চাইলেও বিএসএফ আগামীকাল রবিবার নেওয়া কথা জানিয়েছে৷
