নজর২৪ ডেস্ক- আব্বাস মণ্ডলের বয়স ৩০ হলেও উচ্চতা মাত্র ৪০ ইঞ্চি। তার কনে মিলবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা। অন্যদিকে মিম খাতুনের উচ্চতা ৪২ ইঞ্চি হওয়ায় তার বিয়ে নিয়েও চিন্তায় ছিলেন বাবা-মা।
দীর্ঘ চেষ্টার পর অবশেষে এই দুইজনের বিয়ে হওয়ায় খুশী তাদের পরিবার। শুক্রবার রাতে তাদের বিয়ে হয় ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামে।
নব দম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে মানুষ। অনেকে উপহার দিচ্ছেন তাদের।
বর আব্বাস মণ্ডলের মা সাহিদা বেগম জানান, তার ছোট ছেলের উচ্চতা স্বাভাবিক। তার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। কিন্ত বড় ছেলে আব্বাস বামন আকৃতির হওয়ায় তাকে নিয়ে চিন্তা করতেন তারা। সেই দুশ্চিন্তার এবার অবসান ঘটল।
একই উপজেলার লক্ষন্দিয়া গ্রামের ইউনুস আলী মোল্যার বড় মেয়ে মিম খাতুনকে তারা ছেলের বউ হিসেবে পছন্দ করতেন। শুক্রবার রাতে বরযাত্রী নিয়ে তারা কনের বাড়িতে যান। সেখানে আব্বাস- মিমের বিয়ে হয়। রাতেই নববধূকে বাড়িতে নিয়ে এসেছেন সাহিদা বেগম।
বরের মা সালেহা বেগম ছেলের বউকে পেয়ে খুশি। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেন। গ্রামের আমজদ আলী বলেন, তাদের দেখতে বড় আকারের পুতুলের মত।
