ফেনীতে ফেনসিডিলসহ ​যুবলীগের যুগ্ম সম্পাদক আটক

নজর২৪, ফেনী- ফেনীর ফুলগাজীতে ফেনসিডিলসহ রেজাউল করিম নাদিম নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার সহযোগীকেও আটক করা হয়।

 

শুক্রবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

নাদিম পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তার সহযোগী রাইসুল ইসলাম শহরের রামপুর এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা।

 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বন্দুয়া ব্রিজ সংলগ্ন স্থানে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এ সময় ফেনীগামী সাদা রংয়ের একটি মাইক্রোবাস থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে রেজাউল করিম নাদিম ও তার সহযোগী রাইসুল ইসলামকে আটক করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নূরুজ্জামান ফেনসিডিলসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, তা‌দের ব‌্যবহৃত মাই‌ক্রোবাস‌টিও জব্দ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চল‌ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *