কৃষকের সঙ্গে ধান কাটলেন এমপি শামীমা

নজর২৪, সুনামগঞ্জ- কৃষকদের নিয়ে হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম।

 

শুক্রবার (০৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের জামালগঞ্জের ছনুয়ার হাওরে কাস্তে হাতে কৃষকদের সঙ্গে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন তিনি।

 

এমপি শামীমা আক্তার খানম বলেন, একসময় কৃষকরা সার, বীজ ও কীটনাশকসহ সবকিছু কিনে জমিতে ফসল ফলাতো। এখন সরকার কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ সবকিছু বিনামূল্যে দেয়। এতে কৃষক হাসি মুখে ফসল ফলাতে পারছেন। অন্যান্য বছরের তুলনায় এবার সুনামগঞ্জে ভালো ফসল উৎপাদন হয়েছে। কৃষকের সোনালী ফসল সঠিক সময়ে ঘরে তুলে দিতে সরকার তৎপর রয়েছে। দেশে খাদ্যের অভাব হবে না। সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে বাংলাদেশ।

 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ও কৃষক বশির মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *