কক্সবাজারে র‍্যাবের গুলিতে কিশোর গুরুত্বর আহত: মাদক সংশ্লিষ্টতার অভিযোগ

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের লিংকরোডে র‍্যাবের গুলিতে মেহেদী হাসান বাবু (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তার বুকে এবং পায়ে দুটি গুলি লেগেছে বলে জানা যায়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৩ টার দিকে এঘটনা ঘটে।

 

সূত্রে জানা যায়, ঝিলংজার লিংকরোড মেরিনসিটি কম্পেক্সের সামনে মাদক ব্যবসায়ীদের সাথে র‍্যাবের গুলাগুলির ঘটনা ঘটে। এসময় মেহেদী হাসান বাবু নামে একজন গুলিবিদ্ধ হয় এবং তরিকুল ইসলাম (১৯) নামে একজন ৪ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক হয়।

 

আহত কিশোর, ঝিলংজার মুহুরীপাড়ার আব্দুল্লাহর পুত্র এবং অপর ধৃত তরিকুল রামু খাইম্যারঘোনা এলাকার আব্দুল করিমের পুত্র।

 

এদিকে র‍্যাবের দাবী, গুলিবিদ্ধ মেহেদী ও তরিকুল উভয়েই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের সাথে র‍্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এমনকি ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা ২ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

অন্যদিকে গুলিবিদ্ধ মেহেদীর পরিবার বলছে, আহত মেহেদী ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। পাশাপাশি সে রং মিস্ত্রী হিসেবে দিন মজুরের কাজ করতো।

 

সর্বশেষ পাওয়া তথ্যমতে, র‍্যাবই গুলিবিদ্ধ মেহেদীকে অতিদ্রুত কাল বিলম্ব না করে উন্নত চিকাৎসার জন্য নিজ খরচে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

 

এদিকে, গুলিবিদ্ধ মেহেদীর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে কক্সবাজার সদর হাসপাতাল চত্বরে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে এবং উপস্থিত সাংবাদিকদের জানান মেহেদী ইয়াবা ব্যবসায়ী নয় এবং সে একজন নিয়মিত স্কুলছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *