গোপালপুরে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় টিকা প্রদান শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল দশটা থেকে দুইটি বুথের মাধ্যমে টিকা প্রদান চলছে, প্রথম দিনে ১০০ জন এসএমএস পাঠিয়ে ৩৭ জন টিকা গ্রহণ করেছে। তবে তুলনামূলক টিকা গ্রহণকারীর উপস্থিতি অনেক কম।

 

উল্লেখ্য. গত ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৯১২ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে।

 

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম সহ আরো অন্যান্য ব্যক্তিগণ।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. আলিম আল রাজি জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ডোজের প্রথম দিনের টিকা প্রদান করছি, আমরা আশা করছি প্রথম ডোজ টিকা যেভাবে গ্রহণ করেছে দ্বিতীয় ডোজ টিকা সেইভাবে গ্রহণ করবে। এখনও কোনো ব্যক্তি প্রথম ডোজ টিকা নিতে চাইলে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *