Home জাতীয় কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না: ভিপি নূর

কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না: ভিপি নূর

0
72

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে এই বিনা ভোটের সরকার যেভাবে ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় আছে।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।

 

গত বুধবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর।

 

ফেসবুক লাইভে নূর আরো বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করেছে। কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।

 

করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বত্র জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা বেঁধে দেওয়ার যে নির্দেশনা সরকার দিয়েছে, তা অমান্য করার জন্যও সবাইকে আহ্বান জানান নুর।

 

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’ বলেও দাবি করেন তিনি।

 

আওয়ামী লীগ সরকারকে ‘জালিম’ আখ্যা দিয়ে নূর বলেন, এই জালিমের বিরুদ্ধে কথা, জনগণকে সংগঠিত করা এখন ফরজ হয়ে গেছে।

 

ছাত্রলীগ-যুবলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here