নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৪ জনের। একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন।
সবমিলিয়ে দেশে এ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২১ জনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।
এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৬৩ জন।
