Home দেশের খবর লকডাউনে দোকান খোলা রাখার দাবিতে নান্দাইলে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

লকডাউনে দোকান খোলা রাখার দাবিতে নান্দাইলে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

0
112

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: করোনার দ্বিতীয় ধাপে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবিতে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

 

মঙ্গলবার (৬ এপ্রিল) নান্দাইল বাজারের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে মধ্য বাজার বিশাল সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে। বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

 

পরে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান আকন্দের শান্তনামুলক আশ্বাসে বিক্ষোভকারী ব্যবসায়ীরা অবস্থান ভঙ্গকরে ফিরে যান।

 

জানা যায়, করোনার দ্বিতীয় ধাপে এক সপ্তাহের লকডাউন পালনে গতকাল সোমবার প্রথম দিনেই কঠোর পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। কিন্তু এই লকডাউন মানতে নারাজ ব্যবসায়ীরা।

 

নান্দাইল বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা দোকান খোলা রাখতে চান। করোনার প্রথম ধাপে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পোষিয়ে উঠতে পারেনি। অনেকেরই ধারদেনা করে কোন মতে ঠিকে আছে। এবারও দোকান খোলা না রাখতে পারলে পথে বসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here