Home দেশের খবর ঢাকা শাহজাদপুরে রমজান উপলক্ষে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

শাহজাদপুরে রমজান উপলক্ষে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

0
82

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: এক সপ্তাহ পরে শুরু হচ্ছে রমজান, এই সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে উত্তাপ বইছে। এ পরিস্থিতিতে টিসিবি মঙ্গলবার (৬ এপ্রিল) থেকেই রমজান উপলক্ষে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে পণ্য বিক্রি শুরু করেছে।

 

এসব পণ্য কিনতে চৈত্রের খরতাপ সহ্য করে লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন অনেকে। স্বল্প মূল্যে পণ্য কিনতে এসে মানছেন না সামাজিক দূরত্বও। পণ্য কেনার প্রতিযোগিতায় করোনা ঝুঁকির তোয়াক্কাও করছেন না ক্রেতারা।

 

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরে ভর্তুকি মূল্যে পাঁচ রকমের পণ্য বিক্রি শুরু করেছে। পাঁচ পণ্য হচ্ছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজ।

 

মঙ্গলবার বিকাল তিনটা থেকে শাহজাদপুর উপজেলা চত্ত্বরে পণ্য বিক্রি শুরু হয়। এবার প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৫৫ টাকা, মশুর ডাল ৫৫, সয়াবিন তেল ১০০, পেঁয়াজ ২০ ও ছোলা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

পবিত্র রমজান শুরুর আগে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের তালিকাতে খেজুরের নাম থাকলেও খেজুর না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। এছাড়াও পেঁয়াজের মান নিম্নমানের হওয়ার কথাও জানান ক্রেতারা।

 

উল্লেখ্য, রমজান ও রমজান পূর্ব সময়ে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় শাহজাদপুরেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here