রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

 

এর আগে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে নেয়া হয়েছিল।

 

মঙ্গলবার (৬ এপ্রিল) চিকিৎসকের বরাত দিয়ে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই, কাশিও কমেছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়।

 

তুষার আরো বলেন, আজকের এক্সরে রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, গত ১৬ মার্চ রিজভীর করোনা পজেটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *