নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জঘন্য লোক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, সাম্প্রদায়িক উস-কানি-মূলক কথা বলার জন্য তার বিচার হওয়া উচিত। তিনি ইসলামের কথা বলে নোংরামি করেছেন। রিসোর্টে থাকা নারী তার স্ত্রী কি না, তা তদন্ত করতে হবে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মেজর হায়দার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত হত্যা ও ধ্বংসাত্মক ঘটনা সরেজমিনে পরিদর্শনের জন্য রাজধানী থেকে ১৪ সদস্যের একটি দল গত ৩ এপ্রিল সেখানে সফর করে। সেই দলের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হেফাজতের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করি না। তবে তাদের মিটিং-মিছিল করাটাকে সমর্থন করি। এটা তাদের মৌলিক অধিকার।’
এসময় তিনি বলেন, হেফাজত নেতাদের দুর্নীতির তদন্ত ও বিচার হওয়া উচিত। হেফাজত ইস্যুতে সরকারকে আরও কঠোর হতে হবে।
