ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির দলীয় হুইপ নিয়োগ

নজর২৪, ঢাকা- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ নিয়োগ দিয়েছে বিএনপি। আজ শনিবার (৩ এপ্রিল) বিকালে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।

 

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

 

ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *