Home আলোচিত এবার পদত্যাগের ঘোষণা দিলেন কোম্পানীগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক

এবার পদত্যাগের ঘোষণা দিলেন কোম্পানীগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক

0
88

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সে মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

 

শুক্রবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি তাঁর ফেইসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তাঁর এ পদত্যাগের ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের বিবাদমান পাল্টাপাল্টি হামলা মামলা নিয়ে নতুন করে চলছে নানা আলোচনা সমালোচনা।

 

তবে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোন ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। যথাযথ কর্তৃপক্ষ কে পদত্যাগপত্র পেশ করবো।

 

এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি আমি আর রাজনীতি করব না। শনিবার তিনি সকলের সাথে আলাপ করে তার পদত্যাগপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দিবেন বলেও জানান।

 

এর আগে বুধবার (৩১) মার্চ পৌর মেয়র, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জা তার ফেইসবুক একাউন্টে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here