Home দেশের খবর ঢাকা মির্জাপুরে আলিমুল হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

মির্জাপুরে আলিমুল হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

0
169

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আলিমুন মোল্লার হত্যাকারী সাব্বিরকে দ্রুত আটক ও তার ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পৌরসদরের বাইমহাটি গ্রামবাসী।

 

শুক্রবার (২ এপ্রিল) বাদ জুম’আ পুরাতন বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধু চত্বরে শিশু, নারী থেকে শুরু করে ৫ শতাধিক জনগণ রাস্তা অবরোধ করে এ মানববন্ধন করেন।

 

মানববন্ধনে আলিমুন মোল্লার মা, বাবা সেলিম মোল্লা, স্ত্রী ঋতুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আলিমুন মোল্লার হত্যাকারী ঘাতক সাব্বিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

 

এসময় উপস্থিত জনগণ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। স্লোগানের মাধ্যমে তারা আলিমুন হত্যার সুষ্ঠুবিচার দাবি
করেন।

 

উল্লেখ্য, গেলো (২৩ মার্চ) মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে খুন হয় বাইমহাটি গ্রামের সেলিম মোল্লার ছেলে আলিমুল মোল্লা (৩২)। এ ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত সাব্বিরকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

 

এ ঘটনায় ওই দিনই মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা সেলিম মোল্লা। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, আমরা অভিযুক্ত সাব্বিরকে আটকের আপ্রাণ চেষ্টা করছি, আমাদের অভিযান অব্যাহত আছে, আশা করি দ্রুত তাকে আটক করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here