Home দেশের খবর শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

0
111

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মেীলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর ছুরিকাঘাতে সাহিমা আক্তার (১৯) নামের এক গৃহবধু খুন হয়েছে। নিহত গৃহবধু সাহিমা আক্তার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের ছোট মেয়ে।

 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের সুরভীপাড়া আবাসিক এলাকায় এ খুনের ঘটনা ঘটে। ঘাতক স্বামী হবিগঞ্জ জেলার সুলতানশী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মাসুম (২৪)। তিনি পেশায় কসাই ও সিএনজি চালক বলে জানা যায়।

 

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান, শহরের সূরভীপাড়া এলাকায় কাউসার লন্ডনীর বাসায় সাহিমার বড় বোন হালিমা আক্তার ভাড়া থাকেন। সেখানে ঘাতক স্বামী গত শনিবার স্ত্রীকে নিয়ে বেড়াতে আসেন।

 

এদিকে সাহিমার কাছে তাদের সম্পতি বিক্রয়ের টাকা ছিল। মাসুম তার বাড়িতে ঘর বানানোর জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তিনি টাকা দেননি। এ নিয়ে রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।

 

ওই রাতেই মাসুম সাহিমাকে হবিগঞ্জ তার বাড়িতে নিতে চাইলে সাহিমা পরের দিন সকালে যাবে বললে মাসুম রেগে গিয়ে সাহিমাকে ছুরি দিয়ে বুকে ও হাতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সাহিমা লুটিয়ে পড়ে।

 

রাতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাহিমাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে ঘটনার পর সাহিমার আত্মীয়স্বজনের চিৎকারে ঘাতক স্বামী পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে তাকে আটকের চেষ্টা করেন। পরে টহল পুলিশের একটি দল এগিয়ে আসলে তাকে আটক করতে সক্ষম হয়।

 

এ ঘটনায় নিহত সাহিমার বোন হালিমা আক্তার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here