Home দেশের খবর চট্টগ্রাম হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ মামলা

হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ মামলা

0
108

নজর২৪, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থানা ভবনে হামলাসহ বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এরমধ্যে তিন মামলায় অজ্ঞাত প্রায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে হাটহাজারী থানায় এ ছয় মামলা হয়। এর মধ্যে মধ্যে চারটি মামলার বাদী পুলিশ। বাকি দুটি করেছেন ভূমি অফিসের কর্মকর্তারা।

 

হাটহাজারী থানায় হামলার অভিযোগে করা একটি মামলায় অজ্ঞাত হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভূমি অফিসের করা দুই মামলায় মোট আসামি ৪০০ জন।

 

বুধবার (৩১ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক। তিনি জানান, হাটহাজারীর ঘটনায় ছয়টি ও পটিয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো হয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসাশিক্ষার্থীরা থানায় হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে চারজন নিহত হন।

 

চারজন নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ ছাত্ররা হাটহাজারী থানা, ডাকবাংলো, সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here