নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সাবেক গণপরিষদের সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সেতাব আলী খান স্মৃতি পাঠাগারের ফলক উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) উপজেলার জনতা ডিগ্রী কলেজে পাঠাগারের ফলক উদ্ধোধন করেন স্থানীয় সংসদ আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনতা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি সিফাত-ই-জাহানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপুর সঞ্চালনায় উদ্ধোধনী আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি আহসানুল ইসলাম টিটু বলেন, সৃজনশীল জ্ঞানী মানুষ তৈরিতে বইয়ের ভূমিকা অনস্বীকার্য।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানান। কারণ পুথিগত বিদ্যার বাইরে আরো বেশি জ্ঞান অর্জন করতে হলে বেশি বেশি বই পড়তে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম, জনতা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, জনতা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মিঞ্জুর রহমান প্রমূখ।
