Home জাতীয় হেফাজতের হরতালে জাতীয় দলের সমর্থন, রাজপথে থাকার ঘোষণা

হেফাজতের হরতালে জাতীয় দলের সমর্থন, রাজপথে থাকার ঘোষণা

0
102

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের ঘোষিত রোববারের (২৮ মার্চ) হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল।

 

শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

 

তিনি বলেন, হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে আমার দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। আমরা এই হরতালে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। হরতালে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকব।

 

হেফাজতে ইসলামের ডাকা হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ। সংগঠনগুলোর নেতৃত্বে রয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীরা।

 

শনিবার পল্টনের জামান টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। বলেন, হেফাজতের ডাকা হরতালে তাদের নৈতিক সমর্থন রয়েছে তাদের।

 

এ সময় দাবি করা হয়, তাদের সংগঠনের তিনজনকে গতকাল সাদা পোশাকদারি কিছু লোক তুলে নিয়ে গেছে। আজও তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

 

এর আগে হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

শনিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম এ ঘোষণা দেন।

 

অন্যদিকে হেফাজতে ইসলামের ডাকা আগামীকাল রোববারের সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ যে হরতাল ডাকা হয়েছে তাদের বাধা দেবেন না, এটা আহ্বান করা আমাদের মৌলিক অধিকার। আমি মনে করি, আমাদের সবারই উচিত সেই হরতালকে সমর্থন করা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here