Home জাতীয় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

0
117

নজর টোয়েন্টিফোর ডেস্ক- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। দণ্ড স্থগিত করে মেয়াদ বাড়ানোর চিঠি এরইমধ্যে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘আগের শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে আমরা মতামত দিয়েছি। সে মতামত এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাকি প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। তবে তিনি বিদেশ যেতে পারবেন না।’

 

উল্লেখ্য, আগের সিদ্ধান্ত অনুযায়ী, বেগম জিয়ার ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here