Home প্রধান খবর অবশেষে আবাসিক হোটেল-বার খোলার অনুমতি দিলো সরকার

অবশেষে আবাসিক হোটেল-বার খোলার অনুমতি দিলো সরকার

0
123

নজর২৪ ডেস্ক- করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব হোটেল বার, রেস্টুরেন্ট বার, ক্লাব বার বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশেষে দীর্ঘ ছয়মাস পর বারগুলো তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেলো।

 

তবে, নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র আবাসিক হোটেলের বারগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশিদ স্বাক্ষরিত জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

 

আদেশে বলা হয়, করােনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩১ মার্চ, ২০২০ তারিখের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে হােটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

 

বর্তমানে শুধু আবাসিক হােটেলের বারসমূহের (যে সকল হােটেলে আবাসন ব্যবস্থা ও বার রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হলাে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here