নজর২৪, ঢাকা- ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
তিনি জানান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও বেশকিছু সংখ্যক বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
