রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলো হেফাজতে ইসলাম

নজর২৪, ঢাকা- বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভে হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজেত ইসলাম।

 

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী এ কর্মসূচি ঘোষণা করেন।

 

এ সময় হেফাজতে যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে আব্দুর রব ইউসুফী বলেন, অবিলম্বে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। নেতকার্মীদের ওপর হামলাকারী পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

এদিকে হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছেন।

 

সেখান থেকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি দাবি করেন, হেফাজতের মোট ৫ জন কর্মী মারা গেছেন। এর মধ্যে চারজন হাটহাজারীতে এবং একজন ব্রাহ্মণবাড়িয়ায়।

 

তিনি আরও বলেন, ‘আমাদের এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে ছিল না। এটি ছিল নরেন্দ্র মোদির বিরুদ্ধে। মোদি সে দেশে মুসলিমদের নির্যাতন করছেন। এর প্রতিবাদ স্বরূপ এ কর্মসূচি দিয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *