Home জাতীয় এবার শাহবাগে বিক্ষোভের ডাক দিলেন ভিপি নুর

এবার শাহবাগে বিক্ষোভের ডাক দিলেন ভিপি নুর

0
114

নজর২৪ ডেস্ক- রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।

 

এ ঘটনায় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করলে গ্যাসের কারণে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। লাইভে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর লাইভে আসেন ভিপি নুর। লাইভে এসে ‘ফ্যাসিবাদী সরকার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলার জন্য’ আহ্বান জানান তিনি। আটককৃতদের মুক্তির দাবিতে আগামীকাল বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দেন তিনি।

 

আজকের এই আন্দোলনকে মোদিবিরোধী আন্দোলন উল্লেখ্য করে নুর বলেন, আজকের এই মোদিবিরোধী আন্দোলন যারা করছেন তারা একা নন। ডানপন্থী, বামপন্থী, আইনজীবী শিক্ষক, সাংবাদিক সবাই রয়েছেন।

 

দেশে মোদির আগমন নিয়ে সরকারকে উদ্দেশ্য করে সাবেক এই ভিপি বলেন, স্বাধীনতার চেতনাকে কলঙ্কিত করার জন্য আপনারা মোদিকে এ দেশে নিয়ে আসছেন। তিনি আরো বলেন, ‘রাজপতে মানুষ শ্লোগান দিচ্ছেন, এরশাদ গেছেন যে পথে, হাসিনা যাবে সে পথে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here