Home দেশের খবর শাহজাদপুরে জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শোকসভা

শাহজাদপুরে জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শোকসভা

0
70

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাক্ষর ও প্রশাসক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫মার্চ) সকালে প্রেসক্লাব কার্যালয়ে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি এর সঞ্চালনায় উক্ত শোকসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জনকন্ঠের নিজস্ব প্রতিনিধি সৈয়দ হুমায়ন পারভেজ সাব্বির, প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, প্রেস ক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ জাফর লিটন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমূখ।

 

বক্তারা তার কর্ম জীবনের বিভিন্ন স্মৃতি চারণ করেন। শোকসভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

এ শোকসভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর বসাক, শামসুর রহমান শিশির, মিঠুন বসাক, মাসুদ মোশারফ, মিলন মাহফুজ, এম এ হান্নান, রাসেল সরকার, নয়ন আলী, জাহিদ হাসান প্রমুখ। উক্ত শোকসভায় শাহজাদপুর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here