Home দেশের খবর শেরপুর জেলা কারাগারে নারী হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে নারী হাজতির মৃত্যু

0
182

শেরপুর- শেরপুর জেলা কারাগারে থাকা সুফিয়া বেগম (৫০) নামে এক নারী হাজতি মারা গেছেন। বুধবার রাতে অসুস্থ হওয়ার পর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সুফিয়া পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেছেরচর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সদর হাসপাতাল মর্গে ওই নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ডলার জালিয়াতি মামলার আসামি হিসেবে গত ২৬ আগস্ট ওই নারী কারাগারে আসেন। বুধবার রাত পৌণে ১০টার দিকে তিনি কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।

 

তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর স্বজনরা লাশ নিতে চাইলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খাইরুল কবীর সুমন জানান, বুধবার রাত ১০টা ১০মিনিটে ওই নারী হাজতিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ওই নারী সদর থানার ডলার জালিয়াতি মামলার আসামি। তাকে গত ২৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here