শাহজাদপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে মঙ্গলবার (২৩ মার্চ) শাহজাদপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শাহজাদপুর উপজেলা বণিক সমিতির আয়োজনে পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের সমিতির কার্যাালয়ে মঙ্গলবার রাত ৯টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রবিন আকন্দের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, শাহজাদপুর থানার পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং আব্দুল মজিদ, পরিদর্শক তদন্ত কমল দেবনাথ প্রমূখ।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি হাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রবিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক হাজী আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া তারা। মণিরামপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাসুদ হাসান খান, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মজনু রহমান।

 

রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মনোরঞ্জন মোদক, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুন্ডু, হাজী আব্দুল হাই, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন শেখ, শাহজাদপুর মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী হায়দার আলী, আলহাজ্ব আবু সাইদ সরকার, এ্যাপোলো, মানিক কুমার সরকার, আজাদ রহমান, আব্দুল্লাহ আল মামুন।

 

মতবিনিময় সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাবসায়ী নেতৃবৃন্দ শাহজাদপুরে মাদক সেবী ও চোর নির্মূলের মাধ্যমে শাহজাদপুর বাজার ও ঐতিহ্যবাহী কাপড়ের হাটের সার্বিক নিরাপত্তা, জনসাধারণ ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

তারা পৌর শহরের যানজট নিরসনে অবৈধ অটোরিকশা ও ভ্যান বন্ধেরও দাবি জানান। মালবাহী ও পণ্যবাহী ট্রাক দিনের বেলায় বাজারে প্রবেশ বন্ধেরও দাবি জানান তারা।

 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ব্যাবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শাহজাদপরে আগত সারাদেশের ব্যবসায়ীদের বিভিন্ন রকম দুর্ভোগ ও প্রতারণা প্রতিরোধে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স রাখলে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা তাদের দুর্ভোগের অভিযোগ খুব সহজেই দিতে পারবে ।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা শাহজাদপুরের উন্নয়নের ধারাকে গতিশীল রেখে এই এলাকার অর্থনৈতিকে সমৃদ্ধ করে চলেছেন।

 

আপনারা যেকোন সময় আইনশৃঙ্খলার অবনতি অথবা নিজের নিরাপত্তার প্রতি হুমকি মনে করলে আমার সাথে যোগাযোগ করলে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। ব্যাংক থেকে কেউ টাকা উত্তোলনে হুমকি মনে করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো।

 

তিনি আরো বলেন, প্রথমে নিজেকে সচেতন হতে হবে তাহলেই আসন্ন যেকোনো হুমকি সহজেই প্রতিহত করা যাবে। শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা ২৪ ঘন্টাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *