Home আলোচিত এবার কোম্পানীগঞ্জে ‘আগুন জ্বালানোর’ হুমকি কাদের মির্জার

এবার কোম্পানীগঞ্জে ‘আগুন জ্বালানোর’ হুমকি কাদের মির্জার

0
132
kader mirza

নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোম্পানীগঞ্জে আগুন জ্বলবে বলে হুমকি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

 

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল শোন অ্যারেস্ট দেখানোর জোর দাবি জানিয়ে এ হুমকি দেন তিনি।

 

অপরদিকে, তাঁর স্ট্যাটাস দেওয়ার ২ ঘণ্টা পর ৩ মামলায় জামিন পেয়ে কারাগার থেকে জামিনে মুক্তিপান সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

 

কাদের মির্জা তাঁর ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, সাংবাদিক মুজাক্কির কে নিজ হাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল তাকে শোন অ্যারেস্ট দেখানোর জোর দাবি জানাচ্ছি, অন্যথায় কোম্পানীগঞ্জে আগুন জ্বলবে।

 

এর আগে বিকেল ৩টার দিকে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় পিবিআইয়ের গ্রেফতার দেখানো তিন আসামিকে নিজের অনুসারি দাবি করে আরেকটি স্ট্যাটাস দেন কাদের মির্জা।

 

এতে তিনি লেখেন, ‘আমার তিন কর্মীকে মিথ্যা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে মোজাক্কের হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমি বলেছিলাম মুজাক্কির হত্যাকাণ্ডে জজ মিয়াদের ফাঁসানো হবে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সত্য উদ্ঘাটন করব।’

 

ফেসবুকে দুটি পোস্ট করার পর কাদের মির্জা মুঠোফোনে বলেন, ‘ওবায়দুল কাদের আমাকে জব্দ করার জন্য, আমার মুখ বন্ধ করার জন্য তাঁর স্ত্রী একরাম (সাংসদ একরামুল করিম চৌধুরী), নিজামকে (সাংসদ নিজাম উদ্দিন হাজারী) দিয়ে এসব করাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here