Home মুক্তমত রাজনীতির একযুগ পরেও শুনতে হয় পোলাপান মানুষ: গোলাম রাব্বানি

রাজনীতির একযুগ পরেও শুনতে হয় পোলাপান মানুষ: গোলাম রাব্বানি

0
107

নজর২৪, ঢাকা- বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চিন্তাধারা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি।

 

এ নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

 

পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হবুহু তুলে ধরা হলো-

 

যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামা মাত্র ১০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ৪৭ বছর বয়সে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নীতিনির্ধারকরা আসন্ন নির্বাচনে ৪০ বছর বয়সের মধ্যেই ৯০ ভাগ প্রার্থী বাছাই করেছেন।

 

আর আমাদের দেশে ১২-১৫ বছর ছাত্ররাজনীতিতে হাড়ভাঙা শ্রম দেয়ার পর থানা বা জেলা পর্যায়ে ক্যান্ডিডেট হলে ‘জুনিয়র’ ট্যাগ পেতে হয়, ছাত্ররাজনীতি থেকে সদ্য সাবেক কেউ ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র বা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন চাইতে গেলে ‘এখনো বয়স হয় নাই, পোলাপান মানুষ, সামনে দেখা যাবে’ এসব উপদেশ শুনে বিষন্ন মনে ঘরে ফিরতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here