Home দেশের খবর চট্টগ্রাম ‘সাংবাদিক’ পরিচয়ে ইয়াবা পাচারকালে টেকনাফের ২ মাদক ব্যবসায়ী আটক

‘সাংবাদিক’ পরিচয়ে ইয়াবা পাচারকালে টেকনাফের ২ মাদক ব্যবসায়ী আটক

0
117

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে ২ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

 

এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত (চট্ট-মেট্রো-ল-১৪-২৯৪০) নাম্বারের একটি মোটরসাইকেলও।

 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- টেকনাফ সদরের ৮ নং ওয়ার্ডের হাঙ্গরডেইল এলাকার মোঃ কাইয়ুম শরীফের ছেলে মোঃ শহিদুল ইসলাম শাহেদ (২৮) ও পুরাতন ফল্লানপাড়ার মোঃ আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)।

 

রবিবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে।

 

এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম (২৮),কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

 

পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর থেকে ১৭,৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।

 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (২৮), কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুইজনই দুটি সংবাদপত্রের আইডিকার্ড প্রদর্শন করে ও নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশন এর সাংবাদিক বলে দাবি করে। এসময় তাদের মোটর সাইকেল তল্লাশি করে ১৭,৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here