টাঙ্গাইলে সালাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইল নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রাম দক্ষিনপাড়া গ্রামের নিহত মো. সালাম শেখ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে।

 

রবিবার (২১ মার্চ) দুপুরে নাগরপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে নিহত পরিবার ও এলাকাবাসী।

 

নিহত পরিবার বলেন, যারা বাসা থেকে ডেকে নিয়ে সালাম শেখ কে হত্যা করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন নিহত সালাম শেখের পরিবার ও এলাকাবাসী।

 

উল্লেখ্য, গত ৯ মার্চ গাছ কাটাকে কেন্দ্র করে ১৪ মার্চ রাতে গ্রাম্য সালিশে বসে সালিশে প্রতিপক্ষর হামলায় মো. সালাম শেখ আহত হলে প্রথমে নাগরপুর সাস্থ্য কম্পেলেক্স নেয়া হয়।

 

সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে ১৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে নাগরপুর থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *