উখিয়ায় ঝগড়ার সময় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর লাঠির আঘাতে আনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

রোববার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ হরিণমারা এলাকায় এঘটা ঘটে। নিহত আনোয়ারা বেগম একই গ্রামের আলী আহমদের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিণমারা এলাকার আলী আহামদের সঙ্গে তার স্ত্রী আনোয়ারা বেগমের অনেক দিন ধরেই পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। রোববার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আলী আহামদ লাঠি দিয়ে তার স্ত্রী আনোয়ার মাথায় আঘাত করেন। বাড়ির অন্যান্য লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী আনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *