Home দেশের খবর খুলনা সুন্দরবনে শরণখোলা রেঞ্জে মৃত বাঘের সন্ধান

সুন্দরবনে শরণখোলা রেঞ্জে মৃত বাঘের সন্ধান

0
116

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় (১৯ মার্চ) শুক্রবার রাত সাড়ে ৮টায় বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। বাঘটি শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে।

 

(২০ মার্চ) শনিবার , ময়নাতদন্ত শেষে মৃত বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। ধুনছেবাড়িয়া চর থেকে থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পান। এটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

 

বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করছি দুই-তিনদিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। পরে জোয়ারের পানিতে ভেসে এসে চরে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে।

 

শনিবার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here