কক্সবাজারে লুট হওয়া গরুসহ দুই ডাকাত আটক

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া গ্রাম থেকে লুট হওয়া গরুসহ সক্রিয় গরু লুটকারী ও ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।

 

শুক্রবার (১৯ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ইউনিয়নের দক্ষিণ পালাকাটা এলাকার নুরুল হুদার ছেলে ফারুক, উত্তর পালাকাটার মোহাম্মদ শফির ছেলে বেলাল।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে দক্ষিণ মাইজ পাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশরের গোয়াল ঘরে হানা দিয়ে একটি গরু লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার দিলে ডাকাত দল গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

ভুক্তভোগী গরুর মালিক আবুল বশর স্থানীয় লোকজনের মধ্যমে খবর পেয়ে ডাকাতিতে অংশ নেওয়া বেলালের গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

 

পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বেলাল কে আটক করে। পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে অপর গরু লুটকারী ডাকাত ফারুককে আটক করে এবং তার বসত বাড়ির এক পাশ থেকে লুণ্ঠিত গরুটি উদ্ধার করে। রাতে গরুটি ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্ত মালিক বশর।

 

ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, ঈদগাঁও থেকে গরু লুটকারী ডাকাত, অপহরণকারী ধরতে থানা পুলিশ বদ্ধপরিকর। আটক ব্যাক্তিরা বিভিন্ন তথ্য দিচ্ছে, আরো তথ্য পেতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

 

আইনশৃংখলা পরিস্থতি কোন ভাবেই ব্যঘাত হবে না জানিয়ে তিনি আরোও বলেন, ঈদগাঁওবাসীর প্রথম সমস্যা গরু লুট, এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পুলিশ রাতদিন পরিশ্রম করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *