Home দেশের খবর দেবীগঞ্জে মেয়র পদে আ’লীগের ৫ জনসহ মোট ৯ জনের মনোনয়ন দাখিল

দেবীগঞ্জে মেয়র পদে আ’লীগের ৫ জনসহ মোট ৯ জনের মনোনয়ন দাখিল

0
229

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীসহ আওয়ামী লীগের আরো তিন জন মনোনয়ন ফরম দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

 

২০১৪ সালে প্রতিষ্ঠা পাওয়ার পর প্রথমবারের মতো দেবীগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১ ডজনের বেশি ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন।

 

সর্বশেষ ১০ মার্চ আওয়ামী লীগের ধানমন্ডি পার্টি অফিসে ৫ জন দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেন। এরপর ১৩ মার্চ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গিয়াস উদ্দিন চৌধুরীকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

 

তবে দলীয় সিদ্ধান্তের বাইরে আরো ৪ জন ব্যক্তি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি নূর নেওয়াজ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিউটন।

 

শুক্রবার শেষ দিন পর্যন্ত মোট ৯ জন মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের বাইরে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত মোফাকখারুল আলম বাবু, ফরিদুল ইসলাম সরকার, জাকারিয়া ইবনে ইউসুফ ও নির্দলীয় প্রার্থী হিসেবে মাসুদ পারভেজ মনোনয়ন ফরম দাখিল করেন।

 

পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ৬৫ জন এবং মহিলাদের জন্য ৩ টি সংরক্ষিত আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

 

আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here