মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচগাও এলাকায় এক নারী এবং রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাঁচগাও গ্রামের মইজ মিয়ার স্ত্রী ফুল খাতুন, গোড়ান গ্রামের আকরাম হোসেনের ছেলে আরিফ হোসেন, সাটিয়াচড়া গ্রামের মাজম আলীর ছেলে মোন্তাজ মিয়া বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ফুল খাতুন মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পাঁচগাও এলাকায় পাকা রাস্তা পার হচ্ছিলো। সেসময় অটোরিকশার ধাক্কা দিলে তিনি আহত হয়। স্থানীয়রা কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় আরিফ এবং মন্তাজ নামের দুইজন রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে তারা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টার সময় তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন পিপিএম ও গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
