Home দেশের খবর ঢাকা মামুদনগর ইউনিয়ন আ’লীগের বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী পালিত

মামুদনগর ইউনিয়ন আ’লীগের বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী পালিত

0
66

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বিল্পবের সভাপতিত্বে বক্তব্য রাখে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ. আলিম , সাবেক প্রধান শিক্ষক আ. খালেক মিঞা, সাবেক ছাত্র নেতা মো. হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. আরিফ হোসেন প্রমুখ।

 

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here