রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবা বিক্রির সময় ১০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, বুধবার (১৭ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কাঞ্চন কুমার ও এসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল বাজারে মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ইয়াবা বহনকারী দুজনের দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- জালালপুর ইউনিয়নের সৈয়দপুর মিস্ত্রি পাড়ার মোঃ শের আলী শেখ এর ছেলে রমজান শেখ (২৮), ও কৈজুরী বাজার পাড়ার মোঃ মোশারফ হোসেন এর ছেলে সোহেল রানা (৩৬)।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এএস আই কাঞ্চন কুমার জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাদের শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
