Home দেশের খবর লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

0
95

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫০) এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে ঐ উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রইসবাগ রেলগেটের পূর্বে প্রান্তে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি ঘোরাফেরা করছিলো। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে সবাই ভিড় জমায়। ঘটনাস্থলে উপস্থিত জনতার কেউ লুঙ্গি ও সোয়েটার পরিহিত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।

 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here