Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজার শহরের কটেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের কটেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
99

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মান্নান (৩০) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুধ করে হত্যা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সিআইডি ও থানা পুলিশের দল লাশটি উদ্ধার করেন। আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি মর্গে নেয়া হয়েছে। নিহত আবদুল মান্নান শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

 

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন। এর মধ্যে আজ মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

 

ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা জানান, গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here