Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে ১ম ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

কক্সবাজারে ১ম ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

0
78

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে ১ম ধাপে কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

 

সোমবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

 

এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এসব ইউনিয়নের মধ্যে রয়েছে টেকনাফের পাঁচটি, মহেশখালীর তিনটি, পেকুয়ার একটি ও কুতুবদিয়ার ছয়টি ইউনিয়ন।

 

আ.লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, টেকনাফ উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে হ্নীলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, হোয়াইক্যংয়ে আজিজুল হক জুয়েল, সাবরাংয়ে সোনা আলী, টেকনাফ সদরে আবু সৈয়দ, সেন্টামার্টিনে মুজিবুর রহমানকে দলীয় মনোনয়ণ দেয়া হয়েছে।

 

মহেশখালীর তিন ইউনিয়নের মধ্যে কুতুবজোমে শেখ কামাল, হোয়ানকে বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল ও মাতারবাড়িতে আবু হায়দারকে মনোনয়ন দেয়া হয়েছে। পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন জাহেদুল ইসলাম।

 

কুতুবদিয়া ছয় ইউনিয়নের মধ্যে উত্তর ধূরুং ইউনিয়নে ইয়াহিয়া খান, দক্ষিণ ধূরুং ইউনিয়নে আজম সিকদার, লেমশীখালী ইউনিয়নে রেজাউল করিম, কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়নে আবুল কালাম ও আলী আকবর ডেইল ইউনিয়নে জাহাঙ্গীর আলম সিকদার দলীয় মনোনয়ন পেয়েছেন। আগামী ১১ এপ্রিল এসব ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here